ঢাকাThursday , 28 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ার ইফতার মাহফিল ও দোয়া


April 28, 2022 9:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আহ্বায়ক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন।

সংগঠনের সদস্যসচিব ইয়াছিন আরাফাত শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম ফজর আলী,অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল,মাওলানা মহসিন কবির প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সেকেন্দারনগর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ খায়রুল বাসার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।