ঢাকাWednesday , 27 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মোহাম্মদ হোসেন মিলনায়তনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2022, 21:56

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফলক উন্মোচন করে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ব্রহ্মরাজপুর ইউনিয়নের দীর্ঘ ৪৫ বছরের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নামে মোহাম্মদ হোসেন মিলনায়তন এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে মোহাম্মদ হোসেন মিলনায়তনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, সদর উপজেলা জাতীয় পার্টিও সহ-সভাপতি মো. সামছুর রহমান সোনা প্রমুখ। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *