ঢাকাWednesday , 27 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা যুবদলের ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2022, 21:45

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) ২৫ শে রমজান বিকাল ৫ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার অলী, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সহ-সভাপতি নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুল আলম বাবু।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, তালা উপজেলার আহবায়ক মির্জা আতিয়ার রহমান, কলারোয়া উপজেলার আহবায়ক এমএ হাকিম সবুজ, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম দুলু, কালিগঞ্জ যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, দেবহাটা উপজেলার আহবায়ক কামরুজ্জামান কামরুল, আশাশুনি আহবায়ক শরিফুজ্জামান টোকনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ। ইফতার অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস¦াস্থ্য কামনায় দেশ ও জাতীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *