ঢাকাTuesday , 26 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে টেপা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ: মৃত্যু ১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 April 2022, 22:38

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে টেপা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন মারাত্মক অসুস্থ হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এরমধ্যে মৃত আনসার গাজীর ছেলে মতিয়ার রহমান (৫৫) উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের গাইনপাড়ায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে মৃত আনসার আলীর ছেলে মতিয়ার রহমান বাজার থেকে সাগরের টেপা মাছ কিনে আনেন। দুপুরে রান্না করে তার পরিবারের সদস্য মতিয়ার রহমানের পুত্র সাগর হোসেন, নজরুল ইসলামের স্ত্রী মোমতাজ (৩০), সাগরের স্ত্রী সিলমি (২০), নজরুলের শিশু পুত্র মাহীর (২) খাওয়া-দাওয়া করে। টেপা মাছ খাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে সকলে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় সকলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সকলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় প্রেরণ করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে জানান, বিকেলের দিকে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতিতে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে কুলিয়া এলাকায় তিনি মারা যান। পরিবারের বাকী ৪জন সদস্যের অবস্থা আশঙ্কা মুক্ত নয় বলে তাদেরকেও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *