ঢাকাTuesday , 26 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৩য় দফায় গৃহহীনদের কাছে ৪৭টি ঘরসহ দলিল হস্তান্তর


April 26, 2022 10:04 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ৪৭টি ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ এপ্রিল) আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় ভাবে ভিডিও কনফারেন্স একযোগে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাংসদ প্রতিনিধি ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশাশুনি উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মীত ৪৭টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর ও দলিল হস্তান্তর করেন। উল্লেখ্য, আশাশুনি উপজেলায় ইতিপূর্বে ১ম ও ২য় পর্যায়ে ৫২৮টি ঘর হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।