ঢাকাThursday , 11 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অনার্স ১ম বর্ষের নবীনবরণ

admin ঢাকা
আপডেট: 11 October 2018, 20:40

সাইফুল ইসলাম, সখিপুর প্রতিনিধি (দেবহাটা): দেবহাটা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অনার্স ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কলেজের ছয়টি বিভাগে ভর্তিকৃত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম জাকারিয়া, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. শেখ মিজানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আকবর আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দৌলতুন্নেছা, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম, শিক্ষক মো. কামিদুল হোসেন, মো. রোকনুজ্জামান, মো. মনিরুজ্জামান মহসিন, আলহাজ্ব মাসুদ করিম প্রমুখ।
এ সময় রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, হিসাব বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও প্রাণিবিদ্যা বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *