ঢাকাMonday , 25 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাড়ু–খালীতে আবারো পুকুরে বিষ দিয়ে মাছ নিধন


April 25, 2022 9:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের আড়–য়াখালি গ্রামের ছৈলদ্দিনের পুকুরে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
অভিযোগ, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এ বিষ দেওয়ার ঘটনা ঘটেছে।

আড়–য়াখালি গ্রামের ছফুরা খাতুন জানান, দেড় মাস আগে তার স্বামী ছৈলদ্দিন চালাই (ছোট আকৃতির পোনা মাছ) মাছ কিনে বড় করার জন্য বিলের পুকুরে ছেড়ে দেন। রবিবার রাতে কে বা কাহারা তাদের পুকুরে বিষ দিয়ে দু’ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে। সোমবার সকালে যেয়ে তিনি পুকুরে মরা মাছ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের খবর দেন। দুপুরে তিনি থ্নাায় লিখিত অভিযোগ দেন।

সফুরা খাতুনের অভিযোগ, ২০ শতক জমি নিয়ে তাদরে সঙ্গে গ্রামের কুরবান আলী, মোঃ পলাশ, বাবলু ও হাসানের দীর্ঘদিনের মামলা রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের মদতে প্রতিপক্ষরা তাদের পুকুর থেকে প্রতি বছর মাছ লুট করে থাকে। কয়েকদিন আগে স্থানীয় নুরুল ইসলামের মাছের ডোবায় বিষ দিয়ে কে বা কারা মাছ মেরে ফেলে। ঘটনায় তার স্বামী ছৈলদ্দিনও স্থানীয় মাছ ব্যবসায়ি আব্দুস সালামের নামে মামলা করায় মেম্বর মনিরুল। মনিরুল মেম্বরের পরিকল্পনায় তাদের ঘেরে বরিবার রাতে পরিকল্পিতভাবে বিষ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আব্দুস সালামের স্ত্রী সাবিকুন্নাহার জানান, ২০১৯ সালে তার স্বামীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে ধরে নিয়ে যেয়ে দু’ লাখ টাকা দাবি করে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় মনিরুল মেম্বব।
এ বিষয়ে মেম্বার মনিরুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, জন প্রতিনিধি হিসাবে তিনি সবার উপকারের চেষ্টা করে থাকেন। সব সময় সবাইকে খুশি করা যায় না। যারা নাখোশ হয় তারা তার নামে নানা অভিযোগ দিয়ে থাকে। এটা তার কাছে স্বাভাবিক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলার ঘটনায় আড়–য়াখালির ছফুরা খ্তাুন বাদি হয়ে সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।