ঢাকাSunday , 24 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলায় ৩১০জন গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 April 2022, 22:11

তালা প্রতিনিধি : ২৬ এপ্রিল সারাদেশের ন্যায় তালা উপজেলার ১৫টি হতদরিদ্র পরিবারকে আশ্রয়ন প্রকল্পের অধিন ৩য় পর্যায়ে জমি সহ ইটের পাকা ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর উদ্বোধন কার্যক্রম অবহিত করার লক্ষ্যে তালা উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। এসময় তিনি জানান, তালা উপজেলায় ৪টি পর্যায়ে ৩১০জন হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধিন বসত ঘর পাচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ইতোমধ্যে ১৯৫ টি পরিবারের মাঝে খাস জমির বন্দোবস্ত দলিল সহ ঘর হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে ১৫টি ঘর আগামী ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তালা উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে যুক্ত হয়ে ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। এছাড়া তালা উপজেলার আরও ১০০ হতদরিদ্র পরিবারের জন্য জমি ক্রয় করে উক্ত প্রকল্পের অধিন ঘর নির্মান চলমান আছে। ঘরগুলো নির্মান সম্পন্ন হলে ৪র্থ পর্যায়ে তা আনুষ্ঠানিক ভাবে মাঝে হস্তান্তর করা হবে। উক্ত সংবাদ সম্মেলনে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান সাংবাদিক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *