ঢাকাSunday , 24 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে দুস্থ মানুষের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 April 2022, 22:09

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোরের অভয়নগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। রোববার (২৪ এপ্রিল) সকালে অভয়নগরের দিঘলিয়া পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকালে জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেডের যশোর এরিয়ার ডিজিএম মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের খুলনা বিভাগের জিএম অরুন প্রকাশ বিশ^াস, খুলনা এরিয়ার ডিজিএম মিজানুর রহমান, যশোর এরিয়ার প্রাক্তন ডিজিএম মো: শামসুজ্জামান, চলিশিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানসহ জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *