ঢাকাSaturday , 23 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 April 2022, 22:01

বড়দল প্রতিনিধি : আশাশুনিতে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে আর্থিংয়ের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে উৎপল মÐল নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ছাত্র বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের দেবব্রত মন্ডলের একমাত্র ছেলে। সে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান-এদিন সকাল ১০ টার দিকে ঘরের পাশে উৎপল মাটির কাজ করছিল। কোদাল দিয়ে মাটি কাটার সময় আর্থিং লাইনের কাছে গেলে তার ছিড়ে শরীরের সাথে আর্থিং লাইনের তার জড়িয়ে যায়। মুহুর্তের মধ্যে সে ছিটকে মাটিতে পড়ে যায়। কোন চিকিৎসার আগেই কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগ আর্থিং লাইন দেওয়ার সময় ঠিকভাবে না দিতে পারায় তাতে বিদ্যুৎ ছিল। ফলে তাজা একটি প্রাণ প্রদীপ নিভে গেল। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *