ঢাকাFriday , 22 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনতা ব্যাংকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 April 2022, 21:22

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেছে জনতা ব্যাংক লিমিটেড। শুক্রবার (২২ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার কামারালী ফুটবল মাঠে ২শ’ ৩০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রফেসর আবু বক্কর সিদিকীর সভাপতিত্বে ও শাহিনুর রহমানে সঞ্চালনায় ভার্চুয়ালী যুক্ত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জবার।

এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান উপ-মহাব্যবস্থাপক মো.আব্দুর সালাম, যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল হাসান, জনতা ব্যাংকের এজিএম মো. রোকনুজ্জামান, এস.পিও রাধা কান্ত ঘোষ, এস.পিও শেখ বেনজির আহম্মদ, পিও মো. মাগফুর রহমান, পিও আবতাবুজ্জামান, পিও কারিমুছ শাহাদাত, আইটি অফিসার উজ্জ্বল কুমার সরদার, শেখ আব্দুল গনি, কামারালী স্কুলের শিক্ষক আব্দুর রশিদ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *