ঢাকাThursday , 21 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ৩৩৩ এ ফোন দিয়ে ১৩১ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 April 2022, 22:12

নিজস্ব প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রদত্ত কোভিড-১৯ এর সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষ শুধুমাত্র ৩৩৩ তে অনুরোধকারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেল ১৩১ পরিবার। বৃহস্পতিবার (২১এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলায় করোনাকালীন সময়ে ৩৩৩ এ ফোন দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেয়েছে এ পর্যন্ত মোট ৭০০ অসহায় পরিবার। এসময় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *