ঢাকাThursday , 21 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য’র ঐচ্ছিক তহবিল থেকে আড়াই লাখ টাকার চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 April 2022, 22:10

মাহফিজুল ইসলাম আককাজ : মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা মহিলা অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রঊফ, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও লাবসা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিস্টি প্রমুখ। এসময় সদর উপজেলার ৭৫ জন ব্যক্তির মাঝে মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *