নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নবজীবনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ১৯ রমজান নবজীবনের আয়োজনে নবজীবন অডিটোরিয়ামে নবজীবন কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও নবজীবন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন কার্যনির্বাহী পরিষদের সদস্য তৈয়েব হাসান বাবু প্রমুখ। নবজীবনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে দেশের অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নবজীবন স্কুল ও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
