ঢাকাWednesday , 20 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদের নতুন পোশাক পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2022, 22:09

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২০ এপ্রিল সকাল ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজা রশিদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার ও সহকারী শিক্ষিকা রুমা রানি প্রমুখ। উল্লেখ্য বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরও অত্র বিদ্যালয়ের ৮৭ জন ছাত্র-ছাত্রী ও ৫ জন শিক্ষা সহকারীর মাঝে এই ঈদের নতুন পোশাক বিতরন করা হয়। শিক্ষার্থীরা ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দে মেতে ওঠেন। এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *