ঢাকাWednesday , 20 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2022, 22:05

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার দহখোলা গ্রামের শেখ মোজাম্মেল হকের পুত্র শেখ মখফিরুল্লাহ (৫৫) ও অপরজন ৪৫ উর্দ্বো এক মহিলা গুরুতর আহত হওয়ায় নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৯০) নং বাসটি পাটকেলঘাটা আমিরুন্নেছা স্কুলের পাশে পৌছা মাত্র একটি ইজিবাইকের পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা একমাত্র মহিলা যাত্রী সহ ইজিবাইকের ড্রাইভার সে সময় মারাত্মকভাবে যখম হয়। স্থানীয়রা ইজিবাইকের ড্রাইভারসহ মহিলা যাত্রীকেক নিয়ে তাৎক্ষণিক পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেছে। তবে পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *