ঢাকাWednesday , 20 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদরের বাঁশদহ ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2022, 21:27

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদরের ১নং বাঁশদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহ ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ভিজিএফ’র চাউল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগা-ভাগি করে নিতে সমাজের অসহায় ও দূস্থ্য মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এ চাউল বিতরণ।

এসময় উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। তিনি আরো বলেন, যতদিন আছে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবেনা বাংলাদেশ।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গওছল আযম মনি, ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আহসান উদ্দিন, মোহাম্মদ বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহজাহান আলী, মহিলা ইউপি সদস্য মোছা. রাশিদা খাতুন, মোছা. রাজিয়া সুলতানা, মোছা. সাবিনা ইয়াসমিন প্রমুখ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশদহ ইউনিয়নে ৯৭০ জন দূস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে মোট ৯ মেট্রিক টন ৭০০ কেজি ভিজিএফ’র চাউল বিতরণ করা হবে। বাঁশদহ ইউনিয়নে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *