ঢাকাMonday , 18 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা হাইস্কুলে দরিদ্র এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 April 2022, 21:36

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র ১৩ এসএসসি পরীক্ষার্থীকে ফরম ফিলাপের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও খুলনা সিটি মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব এর পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১ টায় নলতা হাইস্কুলের আইসিটি রুমে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য এবং ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ডা: আকছেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, অত্র হাইস্কুলের শিক্ষক মো. হাবিবুল্যাহ, আহ্ছান কবীর টুটুল,মো. মাহাবুর রহমান, মো. মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *