ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৩৩তম জেলা রোভার মেট কোর্স উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 22:39

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৩৩তম জেলা রোভার মেট কোর্স উদ্বোধন করা হয়েছে। এতে জেলার ২১টি কলেজের ১৪৩জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছেন। এর মধ্যে গার্লস ইন রোভার ৪২জন ও রোভার ১০১জন। কোর্সে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন ১৩জন।
গত সোমবার (৮ অক্টোবর) বিকেলে কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজে ৬ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এম এ ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা রোভার কমিশনার এএসএম আব্দুর রশিদ, জেলা রোভার সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যক্ষ ইমাদুল হক ও ভেন্যু প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান।
কোর্স পরিচালনা করছেন কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ইয়াছিন আলী, আশাশুনি সরকারি কলেজের শিক্ষক সুশীল কুমার মন্ডল, কলারোয়া সরকারি কলেজের শিক্ষক তৌহিদুল ইসলাম, দেবহাটা খান বাহাদুর আহসান উল্লাহ সরকারি কলেজের শিক্ষক আবু তালেব, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষক জাহিদ হোসেন ও বিএম ফিরোজ, কুমিরা মহিলা কলেজের শিক্ষক অস্কর কুমার মন্ডল, শ্যামনগর সরকারি কলেজের শিক্ষক লিয়াকত হোসনে, ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক শাহাজাহান সিরাজ ও সোনার বাংলা কলেজের শিক্ষক জাকির মাহমুদ। প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর রবিবার কোর্স সমাপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *