ব্রহ্মরাজপুরে আওয়ামী লীগ নেতাকে মারপিটের ঘটনায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কথিত ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় আঢ্য কৃর্তক ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে বিশেষ বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকালে ব্রক্ষরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
সভায় ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিককের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এছাড়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য এস.এম. শওকত হোসেন, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান কাজী আলাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সাবেক ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় বর্তমানে সেচ্ছাসেবকলীগের সাথে যুক্ত হয় কিভাবে? যখন বাবু নিলীপ কুমার মল্লিককে মারা হলো সাথে সাথে কেন প্রতিবাদ করা হয়নি? দলে হাইব্রিড ঢুকে গেছে।
কিভাবে ছাত্রদলের ক্যাডার হয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে উঠাবসা করে। আমরা সকলে একটি সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদলের সাবেক ক্যাডার মৃত্যুঞ্জয়কে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংঠনে আজীবন তাকে দলে কোন জায়গা হবে না। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিকের মারধর ও লাঞ্ছিত করায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply