ঢাকাSaturday , 16 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমরা বন্ধুর আয়োজনে ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 April 2022, 21:12

প্রেস বিজ্ঞপ্তি : তালায় আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে তালা উপজেলা পরিষদের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিন একইসাথে তালার জেয়ালা নলতা মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য ইফতার সরবরাহ করে সংগঠনটি।

আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস.এম. নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবরুন্নেসা খানম প্রমুখ।

এছাড়াও তালার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম মাওলানা তৌহিদূর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *