দেবহাটা-কালিগঞ্জ মাহেন্দ্র-থ্রি হুইলার সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা-কালিগঞ্জ মাহেন্দ্র-থ্রি হুইলার সমবায় সমিতির বার্ষিক নির্বাচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ নির্বাচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা-কালিগঞ্জ মাহেন্দ্র-থ্রিহুইলার সমবায় সমিতির আহবায়ক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
এসময় দেবহাটা-কালিগঞ্জের সকল থ্রি হুইলার মাহেন্দ্র মালিকদের সম্মতিতে মনিরুল ইসলাম মনিকে সভাপতি ও এশারাত আলীকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply