পহেলা বৈশাখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং সাম্প্রদায়িকতা রুখতে সাতক্ষীরায় আলোচনাসভায় অংশগ্রহণের আহŸান
নিজস্ব প্রতিনিধি : পহেলা বৈশাখ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং সাম্প্রদায়িকতা রুখতে সাতক্ষীরায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ৭১’র বধ্যভ‚মি স্মৃতি সংরক্ষন কমিটি, সাতক্ষীরা আয়োজনে ১৪ এপ্রিল(পহেলা বৈশাখ) বৃহস্পতিবার সকাল ১০টায় মুনজিতপুরস্থ হোসেন মার্কেটের ৩য় তলায় ম্যানগ্রোভ সভাঘরে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
“সাম্প্রদায়িকতা রুখতে মুক্তবুদ্ধি চর্চার বিজ্ঞান মনস্ক বাংলাদেশ গড়ে তোল” শ্লোগানে আলোচনাসভায় সভাপতিত্ব করবেন ৭১’র বধ্যভ‚মি স্মৃতি সংরক্ষন কমিটি, সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার।
উক্ত আলোচনাসভায় মুক্তিযুুদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হয়ে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে ভ‚মিকা রাখার আহŸান জানিয়েছেন, ৭১’র বধ্যভ‚মি স্মৃতি সংরক্ষন কমিটি, সাতক্ষীরার সদস্য সচিব এড. ফাহিমুল হক কিসলু।

Leave a Reply