ঢাকাTuesday , 12 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 April 2022, 21:45

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়েছে স্ত্রী। এ ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। স্বামী মেহেদী হাসান (২৮) সতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎধীন রয়েছে বলে জানা গেছে। মেহেদি হাসান পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। মঙ্গলবার (১২ এপ্রিল) প্রথম প্রহরের ২টার দিকে পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, অন্য এক নারীর সাথে পরোকিয়া সম্পর্কের সন্দেহের জের ধরে ঘটনাটি ঘটেছে।

৭ বছর আগে ভারশা গ্রামের মেহেদির হাসানের সাথে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের মেয়ের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী ১ পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় অশান্তি হত। গত পনের দিন ধরে মেহেদি হাসান স্ত্রীকে দ্বিতীয় বিয়ের জন্য হুমকি দিলে দুজন পৃথক ভাবে বসবাস করছিল। ঘটনার দিন সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশলে একসাথে ঘুমানোর জন্য বলে। অতপর রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেয় স্ত্রী। পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, ‘ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী শারমিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে’। তিনি আরো জানান, ‘এ ঘটনার মেহেদি হাসানের পিতা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *