ঢাকাMonday , 11 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটা বিবিএম স্কুলে নৈতিকতা বিষয়ক বিশেষ পাঠদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 April 2022, 20:54

সমীর রায়, আশাশুনি : আশাশুনির বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ পাঠদান করেছেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম।

সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় স্কুলের ৩য় তলায় হল রুমে এ পাঠদান করেন। তিনি বলেন অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটে না। শিক্ষার্থীদের খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মেয়েদের বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করে লেখাপড়া শিখিয়ে তাদের বোঝা নয় সম্পদে পরিণত করতে হবে।

চলার পথে কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে তিনি থানাকে অবহিত করার আহবান জানান।
স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রভাষক মন্ডলী, আশাশুনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *