ঢাকাSunday , 10 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 April 2022, 21:16

কলারোয়া প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগ। রবিবার (১০ এপ্রিল) সকালে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিমের নেতৃত্বে উপজেলা পৌরসদরের বিশ্বাস মার্কেট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথ থেকে জামায়াত বিএনপি ছাত্রশিবিরকে হটিয়ে কলারোয়া উপজেলা ছাত্রলীগ এখন সুসংগঠিত ভাবে রাজপথে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আল মাসুম শাওন, কলেজ ছাত্রলীগ নেতা সীজান, সজল, পৌর ছাত্রলীগ নেতা রিপন, মনিরুল, রানা, জনি, টগর, রিয়াজ, জুয়েল প্রমূখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *