ঢাকাSunday , 10 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কারিমা মাধ্যমিক বিদ্যালয় জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 April 2022, 21:04

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ১০ এপ্রিল ২০২২ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর আজকের খেলা সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১০ উইকেটে ২৩০ রান করে। দলের হাসিবুল ইসলাম সর্বোচ্চ ৭৪ রান করে।

প্রতিপক্ষের রিফাত ও দিপ্ত ৩টি করে উইকেট লাভ করে। জবাবে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের ইয়াসিন আকরাম সর্বোচ্চ ২৭ রান করে। প্রতিপক্ষের হাসানুল বান্না ও সাকিব ৩টি করে উইকেট লাভ করে। ফলে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ৫৫ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে হাফিজুর রহমান ও মনঞ্জুরুল হাসান আকাশ এবং স্কোরার হিসাবে আখেরুজ্জামান তাপস পালন করেন।
আগামীকাল সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *