ঢাকাSunday , 10 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও ছাত্রী ফোরামের উদ্যোগে মাসিক মিটিং ও ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 April 2022, 20:48

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও ছাত্রী ফোরামের উদ্যোগে মাসিক মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) ৭ রমজান পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও ছাত্রী ফোরামের আয়োজনে শহরের টাইগার প্লাস হোটেলে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও ছাত্রী ফোরামের আহŸায়ক এস এম রেজা বাবুর সভাপতিত্বে মাসিক মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের মাসিক মিটিং ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহŸায়ক মাসুম বিল্লাহ শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, মো. জাহিদ হোসেন, নওশাদ আলম লিপন, শফিকুল আলম, নুরুজ্জামান, আজিজুর রহমান, মো. মোহসীন, আমিনুর রহমান সোহেল, রাশেদুজ্জামান, আশরাফুল, প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, আমিরুজ্জামান বাবু, প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ সিদ্দিকী, মো. মোফাজ্জেল হোসেন, আ. কাদের, মাসুদ বাবু, আাকরাম আলী, মো. জামাল উদ্দীন, রাশেদ, ওবায়দুল্লাহ, আল মাহমুদ, সাহেব, জুয়েল, তোরাবুল ইসলাম, শাহরিয়ার আহমেদ, মাহবুবুর রহমান, রিগ্যান, শাহিনুর রহমান, নিত্য, ফরহাদ প্রমুখ। এসময় ইফতার মাহফিলে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মাসিক মিটিং এর আলোচনায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালে ৫০ বৎসর পুর্তি উপলক্ষে চলতি বৎসরে স্কুল ক্যাম্পাসে ২৩/১২/২০২২ তারিখে রিইউনিয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও ছাত্রী ফোরামের সদস্য সচিব মো. মশিউর রহমান বাবু। ইফতার মাহফিলে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরিশেষে ওবায়দুর রহমান লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *