ঢাকাSaturday , 9 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বৃদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 April 2022, 12:16

শেখ শাওন আহমেদ সোহাগ: সাতক্ষীরার কালিগঞ্জে সন্তান কর্তৃক পরিকল্পিতভাবে বৃন্ধা মা আম্বিয়া খাতুনকে (৭০) হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। নিহত ওই বৃন্ধা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।

সরেজমিন গেলে নিহত আম্বিয়া খাতুনের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) জানান, প্রতিদিনের ন্যায় তার মা রাতের খাবার খেয়ে বাড়ির দু’তলায় নিজ রুমে ঘুমাতে যায়। তিনি এবং তার পরিবার রাতে নিচের রুমে ঘুমান। মা আম্বিয়া খাতুন রাতে একা দু’তলায় ঘুমাতেন। সেহরি খাওয়ার সময় মাকে উপরে ডাকতে যেয়ে দেখেন মৃত অবস্থায় মা আম্বিয়া খাতুন পড়ে আছে।

তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আর রক্ত কেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

এদিকে স্থানীয়রা জানান, আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবি ছিলেন। তার মৃত্যুর পর পেনশনের টাকা আর জমি-জমার একটি অংশ স্ত্রী আম্বিয়া খাতুনের নামে ছিলো। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান এবং ৪ মেয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো।

নিহত আম্বিয়া খাতুন গত ১ সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলো। শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসে। শনিবার (৯ এপ্রিল) ভোরে আম্বিয়া খাতুনকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃন্ধার শরীরে আঘাতের চিহ্নও আছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *