ঢাকাFriday , 8 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা আমাদেরকে শক্তি ও সাহস যোগায়-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 April 2022, 21:25

মাহফিজুল ইসলাম আককাজ : “কবিতা আমাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার পাশা পাশি প্রেরণা, শক্তি ও সাহস যোগায় এবং উজ্জীবিত করে। এজন্যে যারা কবিতা লেখেন, তারা আমাদের প্রিয় ব্যক্তিত্ব। কবিতা পড়লে শিশুদের মননে অঙ্কুরিত হবে মানবিকতার বীজ। যা একদিন ফুলে-ফলে শোভিত করবে পরিবার-সমাজ ও রাষ্ট্রকে। কবি ও লেখক ফরিদা ইয়াছমিন বেগম’র ইচ্ছেনদীর ঢেউ কবিতার বইয়ে হাতের যাদুতে কবিতাগুলো হয়ে উঠেছে জ্বলজ্বলে। যার পরতে পরতে ঠিকরে পড়ে অপার সৌন্দর্য। খাঁটি মানুষ হওয়ার জন্য কবিতা’।

শুক্রবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে কবি ও লেখক ফরিদা ইয়াছমিন বেগম রচিত ইচ্ছেনদীর ঢেউ কবিতার বই উপহার দিলে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ইচ্ছেনদীর ঢেউ কবিতার রচয়িতা লেখক ও কবি ফরিদা ইয়াছমিন বেগম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *