ভারতীয় শাড়ি ও গাঁজাসহ আটক এক
ডেস্ক রিপোর্ট : ভারতীয় ২৬ পিস শাড়ি ও এক কেজি গাঁজাসহ রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সে আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের কাদাকাঠি গ্রামের শরিফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের খবর জানতে পেরে বাশদহা ইউনিয়নে অভিযান চালিয়ে ২৬ পিস ভারতীয় শাড়ি ও এক কেজি গাজাসহ মো. রুহুল কুদ্দুসকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। শুক্রবার র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Leave a Reply