ঢাকাThursday , 7 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত


April 7, 2022 9:43 pm
Link Copied!

শার্শা, যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় কওছার আলী (৯০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগআঁচড়া স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কওছার ঝিকরগাছা নাভারন ঘোডাউন কলোনি পুর্ব পাড়া গ্রামের কালুর ছেলে। আহত হলেন ভ্যানচালক সাহেব আলী (৬৫)। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানা পুলিশের (ওসি) মন্জুরুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭ দিকে কওছার কবিরাজ বাড়ী যাওয়ার জন্য ভ্যানযোগে তার জামাইয়ের বাড়ী থেকে সোনাবাড়ীয়াই যাচ্ছিল। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্হানে পৌছালে সাতক্ষীরাগামী দ্রæতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০২৯২৮) ভ্যানের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে কওছার ও ভ্যানচালক সাহেব আলী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্হানীরা পরে তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে ভর্তি করে।এতে কওছারের অবস্হার অবন্নতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ওসি মন্জুরুল ইসলাম জানান,সাতক্ষীরা গামী দ্রæতগতির ট্রাক যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে হাসপাতালে একজন নিহত হয়েছে। অপরজন চালক এতে মারাতœক আহত হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক আছেন। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।