ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 21:53

ডেস্ক রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ পারভেজ ইমনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *