ঢাকাWednesday , 6 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রানা প্রকাশ্যে, দু’ মাসেও গ্রেপ্তার হয়নি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 April 2022, 21:35

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের কুখ্যাত মাদক পাচারকারি ও জগদীশ গোস্বামী হত্যা মামলার আসামী কামরুজ্জামান রানা গাজাসহ গ্রেপ্তারের পর হাত কড়া নিয়ে পালিয়ে যাওয়ার দু’ মাসেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ, প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না।

স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে,২০১২ সালের ২৪ মার্চ ভারতের আনন্দবাজার পত্রিকায় বিশেষ প্রতিবেদনে উঠে আসে সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী কামরুজ্জামান রানার কথা। ২০১৪ সালের ২২ আগষ্ট সাতক্ষীরা সদরের গোপীনাথপুর গ্রামের জগদীশ গোস্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কালিয়ানি-ছয়ঘরিয়া সীমান্তে নৃশংসভাবে হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী কামরুজ্জামান রানা।

গত পহেলা ফেব্রæয়ারি মঙ্গলবার রাতে ভারত থেকে গোবিন্দকাটি গ্রামের মতিয়ার রহমান ওরফে মতি ও মোস্তাক ৫ কেজি গাজা আনার পর রানার নেতৃত্বে ছিনতাই করা হয় তার বাড়ির সামনে থেকে। এ খবর ছড়িয়ে পড়ার পর পর ৫ ফেব্রæয়ারি বৃহষ্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে রানার বাড়ির সামনে থেকে মতিয়ার ও বাপ্পি হোসেনকে গ্রেপ্তার করে সদর থানার সহকারি উপপরিদর্শক মোঃ জিয়া। তাদের দেওয়া তথ্য মতে রানার বাড়ি থেকে ওই গাজা উদ্ধার করার সময় আটক করা হয় রানাকে। এ খবর পেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ি আজাদের সহযোগিতায় রানা পুলিশের লাগানো হাতকড়াসহ পালিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় আজাদ তার জামাতা রানার সঙ্গে যোগাযোগ করে ওই হাতকড়া ফিরিয়ে দেয়। ৫ কেজি গাজা উদ্ধারের ঘটনায় সদর থানার সহকারি উপপরিদর্শক মোঃ জিয়া বাদি হয়ে ইউপি সদস্য আজাদ, তার জামাতা কামরুজ্জামান রানাসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন।

৫ ফেব্রæয়ারি মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন গ্রেপ্তারকৃত আজাদ, মতিয়ার ও বাপ্পি হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাÐ আবেদন করেন। আজাদ জামিন পাওয়ার পরপরই রানা প্রকাশ্যে ঘুরে বেড়াতে শুরু করে। মঙ্গলবার দুপুরেও তাকে সাতক্ষীরা জজ কোর্টের সামনে রাস্তায় একটি সাদা জামা গায়ে ঘুরতে দেখা গেছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বুধবার বিকেলে এ প্রতিবেদককে জানান, এ মামলায় গ্রেপ্তারকৃত তিনজনই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আসামী কামরুজ্জামান রানা ও আলাউদ্দিন পলাতক রয়েছে। রানা একজন মাফিয়া ডন উলে¬খ করে তিনি বলেন, মঙ্গলবার তাকে জজ কোর্ট এলাকায় ঘুরতে দেখা গেছে এমন খবর তিনি দেরীতে পান। রানা এলাকায় আসেন ও দীর্ঘক্ষণ এক জায়গায় থাকে না উল্লেখ করে তিনি বলেন, তাকে ধরতে না পারলে খুব শ্রীঘ্রই এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *