ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্বাক্ষর জালিয়াতি করে লোন উত্তোলন, শিক্ষককে মারপিট, শিক্ষার্থীদের বিক্ষোভ!

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 21:47

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে পিটিয়ে জখম করেছে তার দুই সহকর্মী। মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে জিকেএমকে পাইলট হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে ছাত্র-ছাত্রীরা। এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষকরাও।
ঘটনার সূত্র সম্পর্কে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আবদুর রব জানান, শিক্ষক আব্দুর রকীব রুপালী ব্যাংক কলারোয়া শাখা থেকে বিভিন্ন শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া লোন উত্তোলন করেন। বিষয়টি নিয়ে গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করার কারণে শিক্ষক আব্দুর রকীব ও মাহফুজুর রহমান দলবদ্ধ হয়ে শিক্ষক মোস্তাফিজুর রহমানের উপর প্রথম দফায় স্কুলের ভেতরে হামলা করে। পরে আবারও পাইলট হাইস্কুলের সামনে শিক্ষক মোস্তাাফিজুর রহমানকে একা পেয়ে বাশের লাঠি দিয়ে আঘাত করলে শিক্ষক মোস্তাফিজুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার কাছে থাকা ২১ হাজার ২শ ৪০টাকা ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম জানান, শিক্ষক মোস্তাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন জানান, ঘটনাটি জানতে পেরেছি। সুষ্ঠু ভাবে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *