ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ছাত্রলীগের মিষ্টি বিতরণ

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 21:46

আশাশুনি প্রতিনিধি: বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে আশাশুনি বাজারে মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের নেতৃত্বে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী প্রায় ৬০ কেজি মিষ্টি নিয়ে বাজারের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের ও পথচারীদের মিষ্টিমুখ করান।
এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, এ রায়ের ফলে জাতি কলঙ্ক মুক্ত হল। বিশেষ ট্রাইব্যুনালের এ বিচারে প্রমাণিত হয়েছে কারা হত্যার রাজনীতি করে গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এ সময় যত দ্রুত সম্ভব রায়কে কার্যকর করার দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ঝড়-বৃৃষ্টি উপেক্ষা করে এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম, মাসুদ রানা, আল আমিন হোসেন, আমান, শাহরুল, মুকুল, ইমদাদ, মনি, চাদ, সজল, তানভির রহমান রাজ, রাফসান, শামীম, সাব্বির, মোছেল, বাপ্পি, পিকুল, মিজান, রনি, নাইমুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *