মাসউদুর রহমানের ইসলামীক আইকন সাফল্য
নিজস্ব প্রতিবেদক : এটিএন বাংলা টিভিতে প্রচারিত বেক্সিমকোর আয়োজনে ইসলামীক আইকন বাছাইয়ে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার জিএম মাসুদুর রহমান। জানা গেছে, মৌখিক ও লিখিত পরীক্ষায় সেরা ৪৮ টিভি রাউন্ডে জি এম মাসউদুর রহমান ৫ম হওয়ার গৌরভ অর্জন করেছেন। এটিএন বাংলার বেক্সিমকো ইসলামীক আইকন প্রতিযোগিতায় জি এম মাসউদুর রহমান এবার ২য় থেকে ৩য় রাউন্ডে প্রতিযোগিতা করবেন। জি এম মাসউদুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামের মরহুম মিজানুর রহমান ও ফরিদা বেগমের ছোট ছেলে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, জিএম মাসউদুর রহমান সাতক্ষীরা দারুলউলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে ২০১২ সালে ৩০ পারা হেফজ হন। পাগড়ি প্রাপ্তির পর তিনি ঢাকার সাভারে শাহ জাবাল ই নুর ক্যাডেট মাদ্রাসায় ভর্তি হন এবং জেএসসি ও এসএসসিতে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ ঢাকা বিভাগে ২য় স্থান অধিকার করেন। এরপর আইএসসিতে তামিরুল মিল্লাত থেকে গোল্ডেন এ প্লাস সহ ঢাকা বিভাগে ৬ষ্ঠ স্থান অধিকার করেন। ২০২১ সালে মেডিকেল এডমিশানে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ভর্তির হন। এছাড়া ২০১৫ সালে জ্ঞানের আলো প্রতিযোগিতায় সারাদেশ ব্যাপী হাজারো প্রতিযোগীদের মধ্যে তিনি ৩য় স্থান অধিকার করেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a Reply