ঢাকাSunday , 3 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে তুচ্ছ ঘটনায় গৃহবধূ কে মারপিটের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2022, 21:24

নিজস্ব প্রতিনিধি : ধুলিহরে তুচ্ছ ঘটনায় এক গৃহবধূ কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীর গৃহবধূর শ্বশুর প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ৩১ মার্চ সদর উপজেলার গোয়ালপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে,৩১ মার্চ বেলা ১২ টার দিকে গোয়ালপোতা গ্রামের রঞ্জন বেশের পুত্র বধু চন্দনা বেশে রাস্তা দিয়ে গরু নিয়ে বিলের দিকে যাচ্ছিলেন। গরু নিয়ে একই এলাকার অশোক বেশের দোকানে সামনে পৌঁছানো মাত্রই অশোক ও স্ত্রী কভোনা অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং চন্দনাকে মারপিট করতে উদ্যাত হয়। এর প্রতিবাদ করলে কভোনা এবং তার স্বামী অশোক ইট দিয়ে চন্দনাকে আঘাত করে। এছাড়া চন্দনাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এসময় চন্দনার ডান চিৎকারে স্থানীয়রা ছুটে এসে চন্দনাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী চন্দনা বেশের শ্বশুর বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *