ঢাকাSaturday , 2 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন


April 2, 2022 10:12 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সদরের বৈকারীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) বিকালে কলেজ প্রাঙ্গণে কলেজ গর্ভণিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন বারবার নির্বাচিত গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলেজ গর্ভণিং বডির সাবেক সভাপতি মো. কাওছার আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, প্রভাষক মো. রবিউল ইসলাম, আরিজুল ইসলাম, আব্দুর রহিম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ৫.৩৩ একর নিজস্ব সম্পত্তিতে তিনতলা ভিত বিশিষ্ট এ মসজিদ নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাঁদড়া বাজার জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ রুহুল আমিন। এসময় দলীয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।