ঢাকাFriday , 1 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ পিতা-পুত্র আটক


April 1, 2022 10:22 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে বিজিবির অভিযানে ১৪২ বোতল ফেন্সিডিলসহ পিতা-পুত্র আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে কেঁড়াগাছি ইউপির সাবেক সদস্য কেঁড়াগাছি গ্রামের তৌহিদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’৪২বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করে সাতক্ষীরা ৩৩বিজিবি সদস্যরা।

কাঁকডাঙ্গা বিজিবি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারী শুক্রবার সকালে জানান, নিজস্ব গোয়েন্দার তথ্য সূত্র অনুযায়ী তার নেতৃত্বে অভিযান চালিয়ে তৌহিদ মেম্বারের বাড়ির ভেতর থেকে ঐ ফেনসিডল উদ্ধার করা হয়। এ সময় বিজিবি সদস্যরা কেঁড়াগাছি গ্রামের মৃত ওয়াজেদ আলীর পুত্র তৌহিদুজ্জামান (৫৫) ও তার ছেলে রেজাউল ইসলাম চঞ্চল (৩০) কে আটক করে। পরে তাদের কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।