ঢাকাThursday , 31 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 March 2022, 21:55

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৩১ মার্চ) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি সাঈদ মেহেদী।
অনুষ্ঠানে ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সম্মাননা স্মারক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব শেখ জহুরুল হককে মরণোত্তর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা স্মারক,

ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং সকল শিক্ষকবৃন্দকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা স্মারক এবং উত্তোরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৫২ বছরের মধ্যে সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের যে বিদায় সংবর্ধনা প্রদান করলেন এটা শিক্ষক সমাজের উজ্জল দৃষ্টান্ত। আমি মনে করি উপজেলার প্রথম ডিজিটাল হাজিরা শিক্ষা প্রতিষ্ঠান বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হবে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত সরকারের সষ্ণালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিদায়ী শিক্ষক ইউসুফ আলী, বীরমুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন, অভিভাবক সদস্য কোমল সরদার,সিনিয়র শিক্ষক ব্রজেন কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *