ঢাকাWednesday , 30 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 March 2022, 21:39

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল থেকে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সকাল সাড়ে ৯ টায় এনজিও সভা, সকাল ৯ টা ৪৫ মিনিটে উপজেলা কৃষি ঋণ কমিটির সভা, সকাল ১০ টা ২১ মিনিটে উপজেলা চোরাচালান কমিটির সভা, সকাল সাড়ে ১০ টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, সকাল ১০ টা ৪১ মিনিটে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, সকাল ১০ টা ৫১ মিনিটে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা ও বেলা ১২ টায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মাসিক সভায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ,নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *