ঢাকাTuesday , 29 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির সমাবেশ ও মিছিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 March 2022, 21:46

অবিলম্বে চাল,ডাল তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, টিসিবির কার্যক্রম বাড়ানো,সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু ও অবৈধ মুনাফাখোর মজুতদার কালো বাজারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখা এর আয়োজন করে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিনি মাকের্ট গিয়ে শেষ হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অজিত কুমার রাজ বংশীর সভাপিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, অধ্যক্ষ শিব পদ গাইন, হিরন্ময় মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ এবিষয় নিয়ে কারো মাথা ব্যথা নেই। “কেউ খাবে আর কেউ খােিব না- তা হবে না তা হবে না।” নি¤œবিত্ত ও মধ্যবিত্তদের নিয়ে কেউ ভাবে না। অথচ মুনাফাখোররা দেশের টাকা বিদেশে পাচার করছে। কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। কেউ প্রচুর টাকার মালিক হচ্ছে। কারো ঘরে খাবার নেই। দেশে ধনি গরিবের বৈষম্য বাড়ছে। বক্তারা অবিলম্বে চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। টিসিবির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চাল করতে হবে। অবৈধ মুনাফাখোর মজুদদার কালো বাজারী ব্যবসায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *