দেবহাটায় স্বাধীনতা দিবসের যুব প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের সখিপুর শাখার আয়োজনে দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, মোখলেছুর রহমান, আবুল কালাম, আবুল হোসেন, মোয়াজ্জেম হোসেন, রেহেনা খাতুন, জুলেখা পারভীন, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানসহ সাস কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, ওবাইদুল হক, আলমগীর হোসেন, বেলাল হোসেন, জহিরুল ইসলাম, ইমরুল হাসান, মোমিনুর রহমান, ডাঃ মনোজ কুমার হালদার, শামিমা খাতুন সহ স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।

Leave a Reply