ঢাকাMonday , 28 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ডেন্টাল সার্জনদের মিলন মেলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 March 2022, 22:01

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সাতক্ষীরা জেলা শাখা কমিটি অনুমোদন ও সকল ডেন্টাল সার্জনদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় শহরের মাওয়া চাইনিজ রেস্ট্রুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ডা: মোঃ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: জি এম নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: মনিরুল ইসলাম জনি, ডা: সঞ্জীব সরদার, ডা: জাহিদ আলম, ডা: ইদ্রিস আলী, ডা: নাজমুস সাদাত, ডা: ইসরাত জান্নাত, ডা: জিতাদিত্য রায় (জিৎ), ডা: সরদার মুনিম, ডা: জাকিয়া সুলতানা (দোলা), ডা: মাকসুদুর রহমান, ডা: সমীর কুমার বসাক, ডা: তন্ময় দেবনাথ, ডা: শেখ মেহেদী হাসান রাজু, ডা: রুমানা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ডেন্টাল সার্জনদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করার জন্য আমরা সমবেত হয়েছি। সকল ডেন্টাল সার্জনগণের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে’। বক্তারা আরো বলেন, ‘অনেকে আছেন যারা ছয় মাসের কোর্স করে দন্ত চিকিৎসক হিসেবে রোগীদের অপচিকিৎসা দিচ্ছেন। এতে প্রকৃত ডেন্টাল সার্জনদের সুনাম নষ্ট হচ্ছে। রোগীরা প্রকৃত ডেন্টাল সার্জনদের প্রতি আস্থা হারাচ্ছেন’। সকলকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘একটি কথা মনে রাখতে হবে বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ ডেন্টাল সার্জন বা দাঁতের ডাক্তার নয়। দাঁতের সঠিক চিকিৎসা পেতে হলে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে’। উক্ত অনুষ্ঠানে ডিগ্রিধারী অভিজ্ঞ ডেন্টাল সার্জনদের উপস্থিতির কারণে আলোচনা সভা মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভায় দন্ত রোগীদের সর্বোচ্চ উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *