সাতক্ষীরা সদরের আলীপুরে কেঁচো কমপোষ্ট সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা সদরের আলীপুরে কেঁচো কমপোষ্ট সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গেল ২৭শে মার্চ রবিবার সকাল ১০ টার সময় আলীপুর তালবাড়ীয়ায় ১ নং ওয়াওের্ড এই জৈব সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীপুর ৭ নং ইউনিয়নের চেয়ারম্যান আল হাজ¦ আব্দুর রউফ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান যুগ্ম সচীব কৃষি মন্ত্রণালয়,কৃষি অফিসার হিসাবে উপস্থিত ডয়লেন নূরুল হুদা, আব্দুর রব সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে,জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।
বক্তারা আরো বলেন,রাসায়নিক সারের ব্যবহার জন স্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ।তাই কেচোঁ কম্পোষ্টসার কিভাবে তৈরী করতে হবে এবং ব্যবহার করতে হবে সে বিষয় উক্ত অনুষ্ঠানে বক্তারা কৃষকদের সাথে সরাসরি কথা বলেন।বক্তারা আরো বলেন,যে কোন মূল্যে রাসায়নিক সারের ব্যবহার কমাত হবে।তাহলে কৃষকদের এক দিকে যেমন খরচ কম হবে অপর দিকে পরিবেশের উপর কোন বিরুপ প্রতিক্রিয়া দেখা দেবে না বলে জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচহালনা করেন আবু বকর ছিদ্দিক।

Leave a Reply