ঢাকাMonday , 28 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 March 2022, 21:44

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলা হল রুমে
ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) আশাশুনির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্র্যাক সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবির।

বক্তব্য রাখেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আশাশুনির অফিসার নাজির হোসেন প্রমুখ।
উপজেলার সকল ইউনিয়নে বাল্য বিবাহ এর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধে করনীয়তা, ব্র্যাকের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *