ঢাকাSaturday , 26 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 26 March 2022, 20:57

প্রেস বিজ্ঞপ্তি : ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬শে মার্চ) বিকাল ৫টায় শহরের সার্কিট হাউস মোড়ে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাধীনতা দিবসের গুরুত্ব, তাৎপর্য ও মুক্তিযুদ্ধের পেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আল আমিন, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনি।

এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দৈনিক আজকের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার শেখ মনিরুজ্জামান প্রমুখ।

উক্ত আলোচনা সভার শুরুতে মহান শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে বাঙালী জাতির জনক স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, আত্মত্যাগ ও মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামী প্রজন্মকে স্বাধীনতার শক্তিতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি উদত্ব আহŸান জানান।

আলোচনা সভায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি মো. জাহিদুর রহমান, সাহিত্য সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মো. মামুন হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক নওয়াপাড়ার সাতক্ষীরা সদর প্রতিনিধি শেখ শিমুল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার অ্যাড. নজরুল ইসলাম, দৈনিক সাতনদীর তালা প্রতিনিধি নব কুমার দে, জাতীয় দৈনিক মাতৃজগতের স্টাফ রিপোর্টার সঞ্জয় কুমার দাশ, সদস্য মো. নূহূনওয়াজ, মো. হাসান রেজা, আল আমিন হোসেন, মাহমুদুল হাসান, তোহা খানসহ সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *