বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের চিঠি হস্তান্তর করলেন আমিনুর রহমান বাবু
নিজস্ব প্রতিবেদক : কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫০ হাজার টাকার প্রকল্পের চিঠি হস্তান্তর করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। আমি দায়িত্বে থাকাকালীন অত্র বিদ্যালয়ে উন্নয়নের জন্য সবসময় আমার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।’
বুধবার দুপুরে প্রকল্পের চিঠি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভীন, সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী শিক্ষক দেলোয়ারা আফরোজ, সেলিনা ইয়াসমিন, হোসনেয়ারা পারভীন, নাজমুন নাহার প্রমুখ।

Leave a Reply