ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপিও শিটে নাম না আসায় শিক্ষকের আত্মহত্যা!

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 20:39

ধানদিয়া প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়ায় এমপিও শিটে নাম না আসায় লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বিধান চন্দ্র ঘোষ (৪২) নামে এক শিক্ষক।
মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে বিষপান করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বুধবার সকালে তার মৃত্যু হয়।
বিধান চন্দ্র ঘোষ তালার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার) এবং দৌলতপুর গ্রামের মৃনাল কান্তি ঘোষের ছেলে।
পারিবারিক সূত্র ও একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম জানান, তিনি ২০০২ যোগদান করে অদ্যাবধি সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালে বিদ্যালয়ে মিনিস্ট্রি অডিটের সময় তাঁর সনদ সংক্রান্ত ত্রুটি দেখা যায়। তিনি নিয়মিত বেতনও উত্তোলন করে আসছিলেন। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপিও সিটে তার নাম না থাকার বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাত আটটার দিকে অভিমান ও লোক লজ্জার ভয়ে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *